সোনার চেয়েও দামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা জিততেই এসেছিলেন রিওতে। কিন্তু পিওতর মালাখোস্কির সে স্বপ্ন পূরণ হয়নি। পোলিশ ডিসকাস থ্রোয়ার পেয়েছেন রুপা। তবে অলিম্পিকের মঞ্চে অর্জিত সেই রুপার পদকটিকেই এবার জীবনের মঞ্চে সোনার চেয়েও দামি করে তুলছেন মালাখোস্কি। বিরল ক্যানসারে মৃত্যুর সঙ্গে লড়তে থাকা তিন বছরের এক শিশুকে বাঁচাতে বিক্রি করে দিচ্ছেন পদকটি। পরশু ফেসবুকে মালাখোস্কিই জানিয়েছেন, ‘রিওতে সোনার জন্য লড়েছিলাম আমি। কিন্তু আজ সবাইকে আমি আহ্বান করছি, চলুন সবাই মিলে সোনার চেয়েও দামি কিছুর জন্য লড়ি। ফুটফুটে একটি শিশুর জীবনের জন্য।’ মার্কা।