প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগ শিরোপা হারিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সালোনার কাছে সেমিতে হেরে বিদায় নিয়েছেন চ্যাম্পিয়নস লিগ থেকেও। তবুও ইউরোপ-সেরা হওয়াটা প্রায় নিশ্চিত ক্রিস্টিয়ানো রোনালদোর। লা লিগায় ৩৬ গোল করে ইউরোপের সেরা স্ট্রাইকারের পুরস্কার সোনার জুতা (গোল্ডেন শু) জেতার লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসির চেয়ে এগিয়ে আছেন ৫ গোলে। লিগের আর মাত্র দুটি ম্যাচ বাকি। তৃতীয় স্থানে সিরি ‘আ’র দল উদিনেসের ইতালিয়ান স্ট্রাইকার ডি নাতালে এবং গত ৩০ বছরের মধ্যে বুন্দেসলিগায় সবচেয়ে বেশি গোল করা জার্মানির মারিও গোমেজ। দুজনই করেছেন ২৮টি গোল, যদিও নাতালের হাতে আছে আরও ২টি ম্যাচ।