সোনার জুতা চান মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ ও ফিফার বর্ষসেরার মুকুট জয় করা হয়ে গেছে, লিওনেল মেসির চোখ এবার গোল্ডেন বুটের দিকে। সামনেই বিশ্বকাপ, দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকারের লক্ষ্য তো এটাই হওয়ার কথা। বিশ্বকাপের গোল্ডেন বুটটা নিশ্চয়ই চাইবেন। তবে আপাতত মেসির লক্ষ্য ইউরোপিয়ান সোনার বুট। ইউরোপের সবগুলো লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় যে বুট।ইউরোপের সবগুলো লিগই এখন শেষের পথে। দলগুলোর শিরোপা লড়াই যেমন জমে উঠেছে, তেমনই তুমুল প্রতিদ্বন্দ্বিতা সোনার জুতার লড়াইয়েও। লড়াইয়ে আপাতত আছেন তিনজন, একজন আরেকজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। বার্সেলোনার হয়ে লা লিগায় এ মৌসুমে এখন পর্যন্ত ২৭ গোল করেছেন মেসি। তাঁর প্রতিদ্বন্দ্বী দুজনই ইংলিশ প্রিমিয়ার লিগের। ২৬ গোল করে ঠিক পেছনেই ম্যানইউ স্ট্রাইকার ওয়েইন রুনি, আর চেলসির আইভরিয়ান স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার গোল ২৫টি।লড়াইটা যাঁদের সঙ্গে হচ্ছে তাঁদের দিকে তাকিয়েই পুরস্কারটা আরও বেশি করে চাইছেন মেসি, ‘সোনার বুট জেতাটা হবে দারুণ। তালিকার দিকে তাকিয়ে যখন দেখি আমি দ্রগবা আর রুনির চেয়ে বেশি গোল করেছি, সত্যিই ভালো লাগে! রুনি তো দুর্দান্ত স্ট্রাইকার, এই মৌসুমে খেলছেও বিস্ময়কর।’ মেসি নিজেও আছেন অসাধারণ ফর্মে। লা লিগায় করে যাচ্ছেন একের পর এক গোল। ভ্যালেন্সিয়া ও রিয়াল জারাগোজার বিপক্ষে টানা দুই ম্যাচে করেছেন হ্যাটট্রিক। ওয়েবসাইট।