সোনার পা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের প্রচলিত পুরস্কারগুলোর মধ্যে ব্যতিক্রম ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’। কমপক্ষে ২৯ বছর বয়সী ফুটবলারদের শারীরিক দক্ষতা ও ব্যক্তিত্ব বিবেচনায় দেওয়া হয় এ পুরস্কার। একবারের বেশি দেওয়া হয় না কাউকে। পরশু এবারের পুরস্কার জিতলেন প্যারিস সেন্ট-জার্মেইয়ের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। ২০০৩ সালে এই পুরস্কারের প্রথমবারের বিজয়ী ছিলেন সেই সময় ব্রেসিয়ায় খেলা ইতালিয়ান স্ট্রাইকার রবার্তো বাজ্জো। এরপর জিতেছেন যথাক্রমে জুভেন্টাসের পাভেল নেদভেদ, এসি মিলানের আন্দ্রেই শেভচেঙ্কো, রিয়াল মাদ্রিদের রোনালদো, জুভেন্টাসের আলেসান্দ্রে দেল পিয়েরো, ফেনেরবাচের রবার্তো কার্লোস, মিলানের রোনালদিনহো, রোমার ফ্রান্সেসকো টট্টি আর ম্যানচেস্টার ইউনাইটেডের রায়ান গিগস।