সোনার বদলে ব্রোঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর এই টুর্নামেন্টে সোনা জিতেছিলেন মিজানুর রহমান ও রাসিউল কবির। কিন্তু ২-৬ সেপ্টেম্বর গুমিতে হওয়া কোরিয়ান ওপেন তায়কোয়ান্দোতে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের দুই প্রতিযোগীকে। টুর্নামেন্টে অনূর্ধ্ব-৬২ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ জিতেছেন শাহনাজ পারভীন। অনূর্ধ্ব-৬৭ কেজিতে জিতেছেন শ্রাবণী বিশ্বাস। টুর্নামেন্টে অংশ নেয় ৪৪টি দেশের প্রতিযোগী। আগামী ১০-১২ সেপ্টেম্বর কোরিয়ার গিওংনামে প্রাদেশিক আন্তর্জাতিক তায়কোয়ান্দোতে অংশ নেবেন শাহনাজ ও শ্রাবণী।