সোনার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কি ট্রিপল জিতবেন উসাইন বোল্ট? মস্কোয় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের পাশাপাশি ১০০ মিটারের রিলে জিতলে একই সঙ্গে দুই কিংবদন্তি কার্ল লুইস ও মাইকেল জনসনকে ছুঁয়ে ফেলবেন মর্ত্যের দ্রুততম মানব। লুইস ও জনসনের দখলে বিশ্ব অ্যাথলেটিকসে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড। দুজনই জিতেছেন আটটি করে সোনা। পাঁচটি সোনা জিতে সবচেয়ে বেশি সোনাজয়ীদের তালিকায় বোল্ট আছেন এই দুজনের পরেই। মেয়েদের বিভাগে সবার ওপরে যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স। এর আগে আটটি সোনার পদক জিতেছেন নিজের পঞ্চম বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে আসা ফেলিক্স। পাঁচটি করে সোনা জিতে এরপরই আছেন একই দেশের গেইল ডেভার্স ও সানিয়া রিচার্ড-রস।