প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দৌড়েই রেকর্ড বইয়ে নাম লেখালেন দুজন। পরশু মেয়েদের ৪০০ মিটার রিলেতে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স ও সানিয়া রিচার্ড-রস। দুজনেরই এটা চতুর্থ অলিম্পিক সোনা। অলিম্পিকে মেয়েদের অ্যাথলেটিকসে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড এটি। অবশ্য এই দুজনের আগে আরও চারজন মহিলা অ্যাথলেট জিতেছেন চারটি করে সোনা; যুক্তরাষ্ট্রের ইভলিন অ্যাশফোর্ড, হল্যান্ডের গ্রেট ফ্যানি ব্লাঙ্কার্স-কোয়েন, অস্ট্রেলিয়ার বেটি কুথবার্ট ও পূর্ব জার্মানির বারবেল উকেল। এঁদের মধ্যে ব্লাঙ্কার্স-কোয়েন ১৯৪৮ সালে, কুথবার্ট ১৯৫৬ সালে ও অ্যাশফোর্ড ১৯৮৪ সালে হয়েছিলেন দ্রুততম মানবী। সবচেয়ে বেশি ৯টি পদক জেতা মারলিন ওটি সোনা পাননি একটিও।