সোনালি অতীতের নতুন নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদল রায়কে সভাপতি ও শেখ মোহাম্মদ আসলামকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে সোনালি অতীত ক্লাবের নতুন কমিটি। সাবেক ফুটবলারদের এই সংগঠনের সাধারণ সভা ও নির্বাচন ছিল গত পরশু, তাতে সর্বসম্মতভাবেই নতুন কমিটি হয়েছে। ৩১ সদস্যের কমিটিতে তারকা ফুটবলারদের মধ্যে আছেন হাসানুজ্জামান খান সহসভাপতি, সত্যজিৎ দাস যুগ্ম সম্পাদক, জসিম উদ্দিন জোসি সাংগঠনিক সম্পাদক, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির প্রচার সম্পাদক এবং ছাইদ হাসান কানন, নুরুল হক মানিক, আহসানউল্লাহ মন্টু, ইলিয়াস হোসেন, মোসাব্বের হোসেন, মাহবুব হোসেন রক্সি প্রমুখ ।