সোনালি ডিপাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল জ্যাকসন ও  মেম্ফিস ডিপাই
মাইকেল জ্যাকসন ও মেম্ফিস ডিপাই

মেম্ফিস ডিপাই গাড়ির দরজা খুলে নামলেন, অমনি মুখ হাঁ হয়ে গেল সবার! নাহ, তারকা-দর্শনে বিমোহিত হয়ে নয়, তাঁর গায়ের পোশাক দেখে। কালো জ্যাকেটের ওপর সোনালি কারুকাজ! অনেকটা কিংবদন্তি গায়ক মাইকেল জ্যাকসনের ১৯৯৩ ওয়ার্ল্ড ট্যুরের সেই পোশাকের মতো। তা রংবাহারি পোশাকটা পরে ডিপাই গেছেন কোথায়? ফ্রেঞ্চ ফুটবল অ্যাওয়ার্ডসে। এই জানুয়ারিতেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অলিম্পিক লিওঁতে যোগ দেওয়া ডাচ ফরোয়ার্ড একটা পুরস্কারও জিতেছেন, মার্চে তুলুজের বিপক্ষে মাঝমাঠ থেকে করা দুর্দান্ত গোলের জন্য মৌসুমের সেরা গোলের পুরস্কার। কিন্তু ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের পোশাকটাই এমন যে ওই পুরস্কারটা আলোচনায় তেমন পাত্তাই পাচ্ছে না। ডেইলি মেইল।