সোনায় সোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকে ইতিহাস গড়ে ব্রাজিলকে এনে দিয়েছেন সোনার পদক। পোল ভল্টে এর আগে কখনো সোনা জেতেনি ব্রাজিল, শূন্যতা ঘুচিয়েছেন থিয়াগো ব্রাজ ডা সিলভা। তা-ও কীভাবে! হারিয়েছেন বর্তমান বিশ্ব রেকর্ডধারী ফ্রান্সের রেনো লাভিলেনিকে। এমন অর্জন যাঁর, তিনি কোনো পুরস্কার পাবেন না, তা কি হয়! থিয়াগোও পেলেন, অলিম্পিকের সোনার পদক তাঁকে দিল আরও সোনা। সাবেক ক্লাবের কাছ থেকে ১ কেজি ওজনের সোনার বার উপহার পেয়েছেন ২২ বছর বয়সী পোল ভল্টার। বাংলাদেশি টাকায় যেটির মূল্য দাঁড়ায় প্রায় ৩৪ লাখ টাকা। অবশ্য অন্য অনেক পদকজয়ী অ্যাথলেটের প্রাপ্ত পুরস্কারের তুলনায় এটি কিছুই নয়। মেয়েদের কুস্তিতে ভারতকে ব্রোঞ্জ এনে দেওয়া সাক্ষী মালিকই তো এ পর্যন্ত প্রায় সাড়ে তিন কোটি রুপিরও বেশি পুরস্কার পেয়েছেন, সম্মাননা পেয়েছেন রাজ্য সরকারের কাছ থেকেও। আইএএনএস।