সোনিয়ার হতাশার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক ২৫তম জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনটি সোনিয়া আক্তারের কাটল হতাশায়। বাংলাদেশ আনসারের এই সাঁতারু কাল ৭টি ইভেন্টে অংশ নিলেও সোনা জিতেছেন মাত্র ৩টিতে। তবে দলের ৪–২০০ মিটার রিলেতে আনসারের সোনা জেতায় দারুণ ভূমিকা ছিল তাঁর। ৬টি সোনা জিতে অবশ্য এখন পর্যন্ত ব্যক্তিগত পদক তালিকার শীর্ষেই আছেন।রেকর্ড-খরা চলছেই—কালও মাত্র একটি ইভেন্টেই রেকর্ড হয়েছে। মহিলাদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতেছেন আনসারের ডলি আক্তার (৩৪.৯২ সেকেন্ড)। ওয়াটার পোলোর ফাইনালে উঠেছে সেনাবাহিনী ও নৌবাহিনী। সেমিফাইনালে সেনাবাহিনী ৬-৪ গোলে বিমানবাহিনীকে এবং নৌবাহিনী ৮-০ গোলে পুলিশকে হারিয়েছে।