সোমবার আসছেন ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপ শেষে বলেছিলেন, জুনে বাংলাদেশ দলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেওয়ার আগে একবার ঢাকা আসবেন। নতুন কর্মস্থলে পরিবার নিয়ে থাকার সুযোগ-সুবিধা চূড়ান্ত করাই এই সফরের লক্ষ্য। আগামী সোমবার এক সপ্তাহের জন্য পরিবার নিয়ে ঢাকা আসছেন ক্রুইফ। সঙ্গে পরিবার নিয়ে আসছেন সহকারী রেনে কোস্টারও। বাফুফে কাল জানিয়েছে, ঢাকায় সন্তানদের থাকা-পড়াশোনাসহ আনুষঙ্গিক বিষয় ঠিকঠাক করার ফাঁকে লিগের খেলাও দেখবেন দুই কোচ। ১৪ এপ্রিল ফিরে গিয়ে ফের আসবেন জুনে। সেপ্টেম্বরে কাঠমান্ডুতে সাফ ফুটবলের প্রস্তুতি শুরু করবেন সেই সময়।