সোহাগ গাজীরও এশিয়া কাপ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও দুঃসংবাদ! তামিম, মাশরাফির পর সোহাগ গাজীরও এশিয়া কাপ শেষ! আজ ফতুল্লায় আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে হাতে মারাত্মক ব্যাথা পান সোহাগ গাজী। ইনজুরির ফাঁড়ায় পড়ে ব্যাট করাটাও ছিল অনিশ্চিত। তবুও নামলেন সবার শেষে। কোন মতে ব্যাট করলেও আদতে সোহাগের এশিয়া কাপই শেষ। জাতীয় দলের ফিজিও বিভব সিং জানিয়েছেন, ‘বুড়ো আঙ্গুল কেটে গেছে। সেলাই নিতে হবে। সেরে উঠতে সাত থেকে দশ দিন লাগবে।’ সোহাগের জায়গায় দলে ফিরছেন মাহমুদউল্লাহ।