সোহাগকে নিয়ে সাকলায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৯ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। আর গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হ্যাটট্রিক আর সেঞ্চুরি করে তো গড়েছেন ইতিহাসই। সোহাগ গাজীর মধ্যে ভবিষ্যতের এক দুর্দান্ত অফস্পিনারকেই দেখে বাংলাদেশ। এই সম্ভাবনা জাগানোর কিছুটা কৃতিত্ব সাকলায়েন মুশতাকেরও।

তখন বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে কাজ করতেন সাবেক পাকিস্তানি অফস্পিনার। সেই সোহাগ ইদানীং মলিন বল হাতে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে ৫ উইকেট! ভূমিকা বদলে গেছে সাকলায়েনেরও। বাংলাদেশ নয়, এখন তিনি ওয়েস্ট ইন্ডিজের স্পিন পরামর্শক।

ছাত্রের হঠাৎ এমন নিষপ্রভ হয়ে যাওয়ার কারণটা কী মনে করছেন তাঁর এক সময়ের শিক্ষক? সাকলায়েনের জবাব, ‘এখন তো আমি তার প্রতিপক্ষ, দেখার চোখটাও আলাদা। কেন সে পারছে না সেটা বিশ্লেষণ করা তাই মুশকিল। ওই ভাবে তাকে খেয়ালই করিনি এবার।’

পেশাদার কোচরা তো এমনই হন। দল বদলালে বদলে যায় দেখার চোখটাও!