সোয়ান এখন তিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় এখন গ্রায়েম সোয়ানের। গত বছর নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ উইকেট, বছরের শেষ দুই টেস্টে হয়েছেন ম্যাচসেরা। বক্সিং ডে টেস্টে ৯ উইকেট নিয়ে এবার আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে তিনে উঠে গেছেন ইংলিশ স্পিনার। ২০০৪ সালে স্টিভ হার্মিসন শীর্ষে ওঠার পর এই প্রথম এত ওপরে উঠলেন কোনো ইংলিশ বোলার।এক ও দুইয়ে আগের মতোই আছেন ডেল স্টেইন ও মিচেল জনসন। তবে দুই বক্সিং ডে টেস্টের পারফরম্যান্সে দুজনের ব্যবধান কমে এখন দাঁড়িয়েছে মাত্র ১৪ পয়েন্ট। ডারবানে স্টেইন নিয়েছেন মাত্র ২ উইকেট আর মেলবোর্নে জনসন ৬ উইকেট। ডারবানেই ৬ উইকেট নিয়ে ১৩ থেকে সাতে উঠে এসেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। আর চার থেকে আটে নেমে গেছেন ডারবানে একটাও উইকেট না পাওয়া মাখায়া এনটিনি। তাঁর স্বদেশি পল হ্যারিস সাত থেকে নেমে গেছেন ১২-তে। ব্যাটিংয়ে শীর্ষ দশে নেই কোনো নতুন মুখ। শুধু জায়গা বদল হয়েছে আটে থাকা জ্যাক ক্যালিস ও নয়ে থাকা শিবনারায়ণ চন্দরপলের। ওয়েবসাইট।