সোয়ানকে হারাল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকস্বল্পতা ও ভারী বৃষ্টিতে ভেসে গেছে ডানেডিন টেস্টের প্রথম দিনটা। কাল একটি বলও মাঠে গড়াতে পারেনি। খেলা না হলেও টস হয়েছিল। আর তাতে জিতে মেঘলা আবহাওয়ায় ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। উদ্দেশ্য পরিষ্কার শুরুর দিকে কন্ডিশনটাকে কাজে লাগিয়ে সুইং আদায় করে ইংলিশদের বেকায়দায় ফেলা। খেলা না হলেও ইংলিশরা বেকায়দায় পড়েছে গ্রায়েম সোয়ানকে হারিয়ে। কাল সকালেই খেলা শুরুর আগে নিশ্চিত হয়েছে এই টেস্টে তো বটেই পুরো সিরিজটাতেই আর এই অফ স্পিনারকে পাচ্ছেন না অ্যালিস্টার কুক। ডান কনুইয়ের পুরোনো চোট ফিরে আসাতেই এই বিপত্তি। জরুরি ভিত্তিতেই যুক্তরাষ্ট্রে গিয়ে অস্ত্রোপচার করাতে হচ্ছে সোয়ানকে। এএফপি।