সোয়ানের ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাটা হয়তো মজা করেই বলেছিলেন। কিন্তু জল এত দূর গড়াবে সেকি তখন জানতেন! হারের পর মন খারাপ ছিল। ওদিকে ছোট ভাই অ্যালেক সোয়ান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, নর্দাম্পটনে গান শুনে রাতটা খুব মজায় কাটছে। ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান সেখানেই মন্তব্য করলেন, এখানে সম্ভ্রমহানির চেয়ে তোমার ওখানেই থাকা ভালো ছিল। ব্যস, অ্যাশেজ হারকে সোয়ান সম্ভ্রমহানি বলেছেন—এমন খবর ছাপা হয়ে গেল পত্রিকায়। চারদিক থেকে আসতে লাগল নিন্দা, সমালোচনা। ব্রিটিশ সংবাদমাধ্যম তো অশোভন কথা বলার জন্য রীতিমতো ধুয়ে দিচ্ছে তাঁকে। খেলাকে এ রকম একটি নিন্দনীয় ব্যাপারের সঙ্গে তুলনা করায় সোয়ানের বিবেচনাবোধ নিয়ে প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত অসংলগ্ন মন্তব্যের জন্য টুইটারে ক্ষমা চেয়েছেন সোয়ান। এবার যদি সমালোচকেরা ঠান্ডা হন! এএফপি।