প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেট মিডলটন রাজপরিবারের বউ! এটা বোধ হয় ভুলেই গিয়েছিলেন লেব্রন জেমস। ভুলে গিয়েছিলেন রাজপরিবারের কেউ সঙ্গে থাকলে পদে পদে বিভিন্ন সৌজন্যবিধি মেনে চলতে হয়। গত সোমবারের ঘটনা। যুক্তরাষ্ট্রে সফররত কেট ও তাঁর স্বামী প্রিন্স উইলিয়াম ব্রুকলিন নেটসের বিপক্ষে জেমসের দল ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন। ম্যাচ শেষে তাঁরা দেখা করেন জেমসের সঙ্গে। উপহার হিসেবে রাজপরিবারের সদস্যদের দেওয়া হয় এনবিএর জার্সি। বিপত্তিটা ঘটে ক্যামেরার সামনে। একদিকে ছিলেন প্রিন্স, অন্যদিকে লেব্রন, মাঝে কেট। পাশাপাশি দাঁড়িয়ে লেব্রন জেমস তাঁর ডান হাত রাখেন কেটের কাঁধে। ভক্তদের সঙ্গে এভাবে ছবি তুলতে অভ্যস্ত লেব্রন জেমস ভুলেই গিয়েছিলেন রাজপরিবারের সদস্যদের কাঁধে হাত রাখতে নেই! পিটিআই।