সৌদি আরবে রাইকার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের কোচ নেই সেই জানুয়ারি থেকে। ফ্রাঙ্ক রাইকার্ডও কোনো দলের সঙ্গে নেই অনেক দিন। অবশেষে সৌদিরা খুঁজে পেয়েছে কোচ, আর রাইকার্ড একটা দল। কোচ হিসেবে কাল সাবেক ডাচ তারকার নাম ঘোষণা করেছে আরব দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। আজই লন্ডনে হল্যান্ড ও বার্সেলোনার সাবেক কোচ রাইকার্ডের সঙ্গে তিন বছরের জন্য এক কোটি ১০ লাখ ডলারের চুক্তি হওয়ার কথা। এর আগে এ মাসের শুরুতে সৌদি আরব ব্রাজিলের রিকার্ডো গোমেজকে কোচ হিসেবে ঘোষণা করেছিল। পরে দলের দায়িত্ব নেওয়ার সময় নিয়ে ঝামেলা হওয়ায় তাঁর সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়। ওয়েবসাইট।