সৌরভ ছাড়াই ভালো খেলছে কলকাতা: শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সৌরভের কাছ থেকে প্রেরণা নিয়েই এগিয়ে চলেছে কলকাতা’—সৌরভ গাঙ্গুলীকে নিজের দলে না রাখায় বেশ কয়েকবার দুঃখ প্রকাশ করার পর কয়েক দিন আগে কথাটি বলেছিলেন শাহরুখ খান। তবে পাল্টে গেছে কলকাতা নাইট রাইডার্স মালিকের সুর। সৌরভ পুনে ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন কি না! শাহরুখ খান সুর পাল্টে বলেছেন, সৌরভ ছাড়া ভালো খেলছে কলকাতা।‘আমি দাদাকে দলে ফিরিয়ে আনতে পারতাম। কিন্তু তিনটি আসরে কলকাতা ভালো করতে পারেনি। আমাদের নতুন উদ্যমে শুরুর প্রয়োজন ছিল। তা ছাড়া আমাদেরকে সামনের দিকেও তাকাতে হবে’—সৌরভের প্রয়োজন হীনতার ইঙ্গিত দিয়ে বলেছেন শাহরুখ।আইপিএলের গত তিনটি আসরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে অবিক্রীত থাকেন সৌরভ। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ১০টি ফ্র্যাঞ্চাইজের কেউই। কলকাতার ‘দাদা’কে ছাড়াই এগিয়ে চলেছিল আসর। তবে আশিষ নেহরার ইনজুরিতে গত সপ্তাহে সৌরভকে দলে এনেছে পুনে। ওয়েবসাইট।