সৌরভকে বাদ দিয়ে ঠিক কাজটাই করেছে কলকাতা
কলকাতা নাইট রাইডার্স আর এর মালিক শাহরুখ খানের ওপর সৌরভ-ভক্তদের ক্ষোভ এতটুকু কমেনি। ‘দাদা নেই, কলকাতাও নয়’—সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুক ও টুইটারে এমন নাম দিয়ে গ্রুপ গঠন করা হচ্ছে। শাহরুখের সিনেমা, ইডেন গার্ডেন ও কলকাতাকে বয়কটের হুমকিও ক্রমাগত দেওয়া হচ্ছে।সৌরভ-ভক্তরা যখন ক্ষোভের অনলে দগ্ধ, এই অনলে যেন ড্রামভর্তি পেট্রল ঢেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের এক মন্তব্যধর্মী প্রতিবেদন। জার্নালটির এশিয়াভিত্তিক সংস্করণে বলা হয়েছে, সৌরভকে দল থেকে বাদ দিয়ে ঠিক কাজটাই করেছে কলকাতা।নিজেদের বক্তব্যের সুস্পষ্ট ব্যাখাও দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। আইপিএলের প্রথম তিনটি আসরে কলকাতার হয়ে খেলেছেন সৌরভ। নেতৃত্ব দেন প্রথম দুটি আসরে। একবারও তিনি দলকে নক আউট পর্বে নিয়ে যেতে পারেননি। এবার চতুর্থ আসরে সৌরভের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কলকাতা। যত বিতর্কই হোক, সিদ্ধান্তটি যে সঠিক, এর প্রমাণ কলকাতার পারফরম্যান্স—প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজটির নক আউট পর্বে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। অতীতের সব ব্যর্থতাকে পেছনে ফেলে শিরোপা জয়ের স্বপ্নও চকচক করছে সৌরভহীন শাহরুখের কলকাতার। ওয়েবসাইট।