সৌরভের আইপিএল দরজা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হয়ে গেল সৌরভ গাঙ্গুলীর আইপিএল চতুর্থ আসরের দরজা। তিনটি ফ্র্যাঞ্চাইজের আপত্তির কারণে আইপিএলের গভর্নিং বডি আজ শুক্রবার জানিয়ে দিয়েছে, নিলামে অবিক্রীত ক্রিকেটারদের কিনতে পারবে না কোনো ফ্র্যাঞ্চাইজ।আইপিএলের নীতিমালা অনুযায়ী, নিলামে অবিক্রীত খেলোয়াড়দের পরবর্তী সময়ে কিনতে পারবে না কোনো ফ্র্যাঞ্জাইজ। তবে নিলাম শেষ হওয়ার পরও অবিক্রীত থাকা সৌরভসহ কয়েকজনকে নিয়ে আগ্রহ থাকায় তাঁদের ব্যাপারে কোনো আপত্তি আছে কি না, জানতে ফ্র্যাঞ্চাইজগুলোকে চিঠি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চিঠির জবাবে অবিক্রীত খেলোয়াড়দের দলে নেওয়ার আপত্তি জানায় মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস।আইপিএলের গত তিনটি আসরেই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলেছেন সৌরভ। নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে অবিক্রীত থেকে গেছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি কলকাতাসহ ১০টি ফ্র্যাঞ্চাইজের কেউই। নিলামের ২০ দিনেরও বেশি সময় পর ভারতীয় বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে স্বপ্ন দেখছিলেন সৌরভ-ভক্তরা। কিন্তু তিন ফ্র্যাঞ্চাইজের আপত্তির কারণে সেই স্বপ্ন আর বাস্তবায়িত হলো না। ক্রিকইনফো