সৌরভের ইচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন তিনেক আগে বলেছিলেন খেলতে চান আগামী আইপিএলও। মাঝের এই কদিনে হয়তো বুঝতে পারলেন, এত ‘দ্রুত’ ক্রিকেট ছেড়ে দেওয়া ঠিক হবে না। সৌরভ গাঙ্গুলী তাই ঠিক করেছেন, আইপিএল খেলবেন আরও চার-পাঁচ বছর! নিজ শহর কলকাতার শিক্ষামেলা ‘এডুকোয়েস্ট’-এ গিয়েছিলেন সৌরভ। সেখানেই ছাত্রদের নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন ভারতের সফলতম টেস্ট অধিনায়ক, ‘আমি আইপিএলে আরও কয়েকটা বছর খেলতে চাই, হয়তো আরও ৪-৫ বছর পর অন্য কোনো বিকল্পের কথা ভাবব।’ ওয়েবসাইট।তার মানে ৪-৫ বছর পরেও আইপিএল ছাড়বেন কিনা নিশ্চিত নন! বলছেন ভেবে দেখবেন। পাঁচ বছর পর তাঁর বয়স হবে ৪৪, প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য বয়সটা একটু বেশিই। কিন্তু অনেক যুদ্ধের জয়ী যোদ্ধা তিনি, বলা যায় না হয়তো বয়সকেও তুড়ি মেরে উড়িয়ে দেবেন! তবে সমস্যা অন্য জায়গায়। ‘দাদা’ না হয় চালিয়ে যেতে চান, কিন্তু দলগুলোর তো তাঁকে চাইতে হবে! এবারের আইপিএলের নিলামেই অবিক্রীত ছিলেন। অনেক নাটকের পর আশিস নেহরার চোটের সুযোগে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন তিনটি ম্যাচ।