সৌরভের জন্মদিনের উদ্‌যাপনে টেন্ডুলকার, নাদালের পাশে ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
১ / ১১
একজনের ১৬ ইনিংসের মধ্যের প্রথম, আরেকজনের দেশের বাইরে প্রথম শতক। গল টেস্টের প্রথম দিনটা দারুণ গেছে স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেনের। দিনে খেলাশেষে হোটেলে ফেরার পথে এভাবেই উসমান খাজার ক্যামেরায় ধরা পড়েছেন দুই অস্ট্রেলীয় ব্যাটসম্যান। খাজা লিখেছেন, ‘কখনোই আলাদা করা যায় না এদের!’
ইনস্টাগ্রাম
২ / ১১
‘অ্যাসিস্ট দরকার? কল করতে পারেন!’ ক্রিকেট ছেড়ে ফুটবলে নাম লেখাচ্ছেন রশীদ খান?
ইনস্টাগ্রাম
৩ / ১১
ঘুরতে ভালোবাসেন, জানিয়েছেন মার্সেলো। বিমানবন্দরে তাঁর এ ছবি দেখে সেটি বুঝে নিতে অবশ্য খুব বেশি কিছু ভাবতে হচ্ছে না!
ইনস্টাগ্রাম
৪ / ১১
‘ডেট নাইট’-এ সেরেনা উইলিয়ামস
ইনস্টাগ্রাম
৫ / ১১
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘মেডেল অব ফ্রিডম’-এ ভূষিত হয়েছেন জিমন্যাস্ট সিমোনে বাইলস। প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে সেটি গ্রহণ করছেন তিনি। বাইলস বলেছেন, এমন সম্মান পেয়ে আপ্লুত হয়ে ভাষাই হারিয়ে ফেলেছেন তিনি! বাইলসের সঙ্গে এ সম্মাননা পেয়েছেন আরও ১৬ জন, এ তালিকায় আছেন ফুটবল তারকা মেগান রাপিনোও
ইনস্টাগ্রাম
৬ / ১১
সন্তানদের সঙ্গে গ্রীষ্মের বিকাল লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর। একজনের গায়ে আর্জেন্টিনার জার্সি, আরেকজনের গায়ে পিএসজির—সঙ্গে না থেকেও ঠিকই আছেন বাবা!
ইনস্টাগ্রাম
৭ / ১১
ফরাসী শহর বোনিফাসিওর প্রেমে পড়ে গেছেন কার্লোস পুয়োল
ইনস্টাগ্রাম
৮ / ১১
মাছ ধরাটা তাঁর নেশা। ‘এবারের মৌসুম’টা শেষ করেছেন কুইন্টন ডি কক, শেয়ার করেছেন কিছু স্মৃতি
ইনস্টাগ্রাম
৯ / ১১
সংযুক্ত আরব আমিরাতে ইভান রাকিটিচ
ইনস্টাগ্রাম
১০ / ১১
চোট একজন খেলোয়াড়ের জন্য কী, সেটি ভালোই বোঝেন এবি ডি ভিলিয়ার্স। দুর্দান্ত এক কোয়ার্টার ফাইনালের পরও চোটের কারণে উইম্বলডনের সেমিফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। স্ত্রীর সঙ্গে এ ছবিটা পোস্ট করে এবি লিখেছেন, ‘এই টোস্টটা রাফায়েল নাদালের জন্য। তুমি যা, তুমি যা করো, যেভাবে করো—সেটির জন্যই আমরা তোমাকে ভালোবাসি। তুমি দুর্দান্ত, চিয়ার্স!’
ইনস্টাগ্রাম
১১ / ১১
৫০ পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটের ‘দাদা’, ‘প্রিন্স অব কলকাতা’ সৌরভ গাঙ্গুলি। এখনকার বিসিসিআই প্রেসিডেন্টের জন্মদিন উদ্‌যাপনে ছিলেন শচীন টেন্ডুলকার। এ ছবিটা পোস্ট করে টেন্ডুলকার লিখেছেন, ‘জীবনসঙ্গীনীদের নিয়ে আমার ব্যাটিং সঙ্গীর জন্মদিন উদ্‌যাপন করছি। “দাদি”র ৫০ উদ্‌যাপনে দারুণ এক সময় কাটল!’ সৌরভকে “দাদি” নামেই ডাকেন টেন্ডুলকার।
ইনস্টাগ্রাম