সৌরভের জন্যই জিততে চান শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাক ক্যালিস, মনোজ তিওয়ারিদের ব্যাটে চার-ছয় ছিল। ছিল জুহি চাওলা, শাহরুখ খানের উপস্থিতিও। তার পরও পরশু খাঁ খাঁ করল ইডেন গার্ডেনের গ্যালারি। কারণটা আর কিছু নয়। এবার সৌরভকে রাখেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তারই প্রতিবাদে সৌরভভক্তদের এই ইডেন-বর্জন। অন্যান্য বছর ইডেনে নাইট রাইডার্সের খেলায় যেখানে গ্যালারি ছিল টইটম্বুর, সেখানে ডেকান চার্জার্সের বিপক্ষে কলকাতার ম্যাচে সেই ইডেনে ছিল মাত্র হাজার পঁচিশেক দর্শক। ব্যাপারটা নজর এড়ায়নি শাহরুখেরও। এ কারণেই কিনা ম্যাচ শেষে ৯ রানের জয় তিনি উৎসর্গ করলেন সৌরভ গাঙ্গুলী ও কলকাতার দর্শকদের।। ওয়েবসাইট।