সৌরভের ব্যাপারে ‘স্পিকটি নট’ হোয়াটমোর
সৌরভ গাঙ্গুলির কলকাতা নাইট রাইডার্সে সুযোগ না পাওয়া নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ আইপিএল ফ্র্যাঞ্চাইজটিন অস্ট্রেলীয় কোচ ডেভ হোয়াটমোর। তবে নিলামে কলকাতা নাইট রাইডার্স যে খেলোয়াড়দের দলে নিয়েছে, তাতে তিনি সন্তুষ্ট বলেই জানিয়েছেন।পরপর দুই দিনের নিলামে অবিক্রীতই থেকে গেছেন ভারতের সাবেক অধিনায়ক ও গত আইপিএল মৌসুমে নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী সৌরভ গাঙ্গুলি। সৌরভের মতো খেলোয়াড় নিজ শহরের ফ্র্যাঞ্চাইজেই সুযোগ পেলেন না, এমন এক বিতর্কিত সময়ে হোয়াটমোর বলেছেন, ‘অবশ্যই এ ব্যাপারে আমার একটি ব্যক্তিগত অভিমত ছিল।’ এই বলেই থেমে গিয়েছেন তিনি।সৌরভকে না পেলেও কলকাতা নাইট রাইডার্স এবার গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, জ্যাক ক্যালিস ও সাকিব আল হাসানের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের সাবেক এই কোচের অভিমত, ‘মোটামুটি সব দলই ভালো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। কলকাতাও এর বাইরে নয়। তবে আমাদের এ তারকাদের সেরাটা বের করে নিয়ে আসতে হবে।’ টাইমস অব ইন্ডিয়া।