সৌরভের সঙ্গে ওয়াকার-মুরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনাটা ছিল সৌরভ গাঙ্গুলীর। তবে সেই পরিকল্পনায় সায় দিতে বেশি ভাবতে হয়নি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি)। পশ্চিমবঙ্গ ক্রিকেট দলের উপদেষ্টা করা হচ্ছে সাবেক শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও সাবেক পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিসকে। আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর পর নাকি সম্মত হয়েছেন মুরালি আর ওয়াকার। ১৫ মার্চ থেকে শুরু এক ক্যাম্পে পশ্চিমবঙ্গের স্পিনার ও পেসারদের নিয়ে কাজ করবেন দুই কিংবদন্তি বোলার। পাশাপাশি ব্যাটসম্যানদের উপদেষ্টা হিসেবে থাকছেন সৌরভ নিজে। খবর শুনে হয়তো দারুণ আনন্দিত পশ্চিমবঙ্গ দলের খেলোয়াড়েরা। এমন হাইপ্রোফাইল তিন উপদেষ্টা যে এখন ভারতীয় দলেও নেই! ওয়েবসাইট।