সৌরভের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে সৌরভ গাঙ্গুলীর এখনো অনেক দেওয়ার আছে। গতকাল রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিপক্ষে সেঞ্চুরি করেছেন (১৩৫ রান) বাংলার অধিনায়ক। তাঁর এই সেঞ্চুরিটি এল প্রায় দুই বছর পর। সর্বশেষ ২০০৯ সালে দিল্লির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। প্রথম শ্রেণীর ক্রিকেটে গাঙ্গুলীর এটা ৩৩তম শতরান। রঞ্জিতে এই মৌসুমে খেলা আগের ৩ ইনিংসে সৌরভ করেছেন ৩৪, ৪৭ ও ৪২ রান। ওয়েবসাইট।