স্কটল্যান্ডে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডানহিল লিংকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গলফার সিদ্দিকুর এখন স্কটল্যান্ডে। পরশু সেন্ট অ্যান্ড্রুজ, কারনুস্টি ও কিংসবানে একযোগে শুরু হয়েছে ইউরোপিয়ান ট্যুরের এই প্রতিযোগিতা। প্রথম দিনে পারের চেয়ে এক শট বেশি খেলেছিলেন সিদ্দিকুর। ছিলেন যৌথভাবে ১২৭তম স্থানে। কাল দ্বিতীয় রাউন্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ হোলে পারের সমান শট খেলেছেন। প্রথম রাউন্ডে কোর্স রেকর্ড (-১২) শট খেলে শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্রান্ডেন গ্রেস। ওয়েবসাইট।