স্কলারির চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু অদ্ভুতুড়ে চুক্তিই বলতে হবে। চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্দের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন কোচ লুই ফেলিপে স্কলারি। তবে সেটি কত বছরের জন্য জানেন? ক্লাব জানাচ্ছে, ‘১+১’ বছর। হিসাবটা এমন, নতুন চুক্তি এক বছরের। তবে সেটি আরও এক বছরের জন্য বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে। অবশ্য নতুন চুক্তি স্কলারির পাওনাই ছিল। ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো কোচ টানা ছয় বছর চীনের লিগে চ্যাম্পিয়ন করেছেন এভারগ্রান্দেকে। ২০১৫ সালে এএফসি চ্যাম্পিয়নস লিগও জিতিয়েছিলেন এভারগ্রান্দেকে, যদিও এবার গ্রুপ পর্বেই শেষ হয়ে গেছে ক্লাবটির যাত্রা। এএফপি