স্কলারির স্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর কত, দেখতে দেখতে সময় তো আর কম যায়নি! ১৯৮২ সালে শুরু করে এখনো চলছে। এবার কোচিং ক্যারিয়ারে যতি টানতে চান লুই ফেলিপে স্কলারি। তবে আরও ৩ বছর পর, ২০১৪ সালে। ক্যারিয়ার শেষ করা নিয়ে একটি স্বপ্ন আছে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচের—২০১৪ সালে নিজের দেশের বিশ্বকাপে কোনো দলের কোচ থাকতে চান তিনি।ক্যারিয়ারে অনেক ক্লাব ও জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। অনেক প্রতিযোগিতায় ছিলেন। কিন্তু বিশ্বকাপের চেয়ে উপভোগ্য আর কোনো প্রতিযোগিতাকেই তাঁর কাছে মনে হয়নি। ক্যারিয়ারের শেষটা তাই বিশ্বকাপ দিয়েই করতে চান বর্তমানে পালমেইরাসের কোচ, ‘পালমেইরাসের সঙ্গে আমার চুক্তিটা ২০১২ পর্যন্ত। এরপর আমি কোনো জাতীয় দল নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের কাজ করতে পারব বলে মনে করি এবং চাইব ক্যারিয়ারটা শেষ হোক ২০১৪ সালে নিজের দেশের বিশ্বকাপে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আর হয় না।’ ওয়েবসাইট।