স্কলারির ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ফেলিপে স্কলারি
লুইস ফেলিপে স্কলারি

লুইস ফেলিপে স্কলারি আকারে-ইঙ্গিতে বিশ্বকাপের দল মোটামুটি চূড়ান্ত করে ফেলার কথা জানিয়েছিলেন। ব্রাজিল কোচ এবার আর রাখঢাক রাখলেন না। স্পটই জানিয়ে দিলেন, ২৩ সদস্যের দলের ২১ জনই চূড়ান্ত করে ফেলেছেন।
গত বছর কনফেডারেশন কাপজয়ী দলের খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছেন জানিয়ে স্কলারির কথা, ‘২১ জন খেলোয়াড় চূড়ান্ত করেছি আমি এবং দুটির ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি।’ নিজেদের দেশের বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের স্বপ্নসারথি হচ্ছেন কারা? আগামী ৭ মে বুধবারই মিটে যাবে সেই কৌতূহল। সেদিন বিশ্বকাপের দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ। স্কলারি আরও একবার দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন বিশ্বকাপ বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ তাঁর দলকে লক্ষ্যচ্যুত করতে পারবে না, ‘প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু আমি জানি না, এটা সঠিক সময় কি না।’ ওয়েবসাইট।