স্কিয়িংয়েও?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা জয়ে যেন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। মেয়েদের আল্পাইন স্কিয়িংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন লিন্ডসে ভন তাই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান অন্যভাবে। গলফ-কিংবদন্তি টাইগার উডসের সাবেক বান্ধবী চ্যালেঞ্জ জানাতে চান পুরুষ কোনো প্রতিপক্ষকে। ৭৭টি বিশ্বকাপ রেসজয়ী ভন তাঁর ইচ্ছার কথা জানিয়েছেন গত পরশু। এরই মধ্যে নিজের কোচের মাধ্যমে আন্তর্জাতিক স্কি ফেডারেশনের সঙ্গে কথা বলেছেন ৩২ বছর বয়সী ভন। নারী বনাম পুরুষ এমন কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতার আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছে ফেডারেশন। ভন এখন প্রদর্শনী প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবছেন। টেনিসে এর আগে নারী বনাম পুরুষ তিনটি ম্যাচ হয়েছে, যা ‘ব্যাটল অব সেক্সেস’ নামে খ্যাত। হোক না প্রদর্শনী ম্যাচ, স্কিয়িংয়েও তাহলে এটি হতে চলেছে? রয়টার্স।