স্কুল ক্রিকেট ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট ২০১২-এর ঢাকা মহানগরের ফাইনাল আজ। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও মিরপুর বাংলা হাইস্কুল। —ক্রীড়া প্রতিবেদক কমলগঞ্জে ক্রিকেট: কমলগঞ্জের আলীনগর ইউনিয়নে স্বাধীনতা কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে কালকের খেলায় কালীপুর ক্রিকেট ক্লাব (১৬২) সানরাইজ সমাজকল্যাণ পরিষদকে (১৪৭) ১৫ রানে হারিয়েছে। ম্যাচসেরা কালীপুরের নয়ন। দিনের অন্য খেলায় ফাইভ স্টার ক্রিকেট ক্লাব (৯০) ৬ রানে জিতেছে বিচিত্রা স্পোর্টিংয়ের (৮৪) বিপক্ষে। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের বাশার।—কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিসরিষাবাড়ীতে ফুটবল: মতিউর রহমান তালুকদার স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী স্পোর্টস অ্যাসোসিয়েশন। কাল ফাইনালে তারা (১৩০/৭) ৩ উইকেটে মতিউর রহমান তালুকদার ক্রিকেট দলকে (১২৯/১) হারিয়েছে। ম্যাচসেরা জয়ী দলের হাফিজ। ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান।—সরিষাবাড়ী প্রতিনিধি