স্কুল ক্রিকেটারদের ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শুরু হচ্ছে স্কুল ক্রিকেটারদের চার দিনব্যাপী প্রস্তুতি ক্যাম্প। শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠেয় এ ক্যাম্পের জন্য সদ্য সমাপ্ত হওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা থেকে সারা দেশের ৫৮ জন খুদে ক্রিকেটারকে বাছাই করা হয়েছে।বিসিবি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রস্তুতি ক্যাম্প থেকে ২৪ জন ক্রিকেটারকে বাছাই করা হবে। এই ২৪ ক্রিকেটারের মধ্য থেকে পরবর্তী সময়ে গঠিত হবে ১৪ সদস্যের জাতীয় স্কুল ক্রিকেট দল। আগামী মাসে এই দলের ভারত সফর করার কথা।