স্কুল খো খো আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন মাঠে আজ থেকে শুরু হচ্ছে ষষ্ঠ স্কুল খো খো টুর্নামেন্ট। পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও জে-ওয়ান লুব্রিকেন্ট। ফাইনাল ১৮ জুলাই।বালক ও বালিকা বিভাগে অংশ নিচ্ছে ঢাকা মহানগরের ২৫টি স্কুল। ফাইনাল ১৮ জুলাই। টুর্নামেন্টের মোট বাজেট ৪ লাখ ৫০ হাজার ৭০০ টাকা। এর মধ্যে জে-ওয়ান লুব্রিকেন্ট ১ লাখ ৫০ হাজার ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ১ লাখ ৩০ হাজার টাকা দিচ্ছে। খো খো খেলাকে জনপ্রিয় করতে ঢাকার বাইরেও খেলাটি ছড়িয়ে দিতে চায় আয়োজকেরা। টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাল উপস্থিত ছিলেন খো খো ফেডারেশনের সভাপতি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ডেপুটি মার্কেটিং ডিরেক্টর আবদুল কুদ্দুস।