স্কুল দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্কুল দাবায় ছাত্রীদের গ্রুপে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন তাহমিনা আক্তার। রানারআপ প্রতিভা তালুকদার। ছাত্রদের কেজি থেকে পঞ্চম শ্রেণীর গ্রুপে ৫ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন ফরিদপুরের ফাহাদ রহমান, রানারআপ নাটোরের নূর নেওয়াজ। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রদের গ্রুপের শীর্ষে আছে ৭ পয়েন্ট পাওয়া জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ইকরামুল হক। ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আবদুল্লাহ আল সাইফ, মোহাম্মদ সাগর, আবীর ও শাওন।