স্কুল দাবায় ফাহাদ চ্যাম্পিয়ন
স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবায় প্লে থেকে পঞ্চম শ্রেণী গ্রুপে বাংলাদেশের ফাহাদ রহমান, ষষ্ঠ থেকে দশম শ্রেণী গ্রুপে ভারতের শুভ্রদীপ্ত ও ছাত্রীদের গ্রুপে বাংলাদেশের তানজিনা আক্তার চ্যাম্পিয়ন হয়েছে। এরা তিনজনই কোনো পয়েন্ট হারায়নি কাল শেষ হওয়া প্রতিযোগিতায়। ফাহাদ ও তানজিনা সাত ম্যাচ খেলেছে। শুভ্রদীপ্ত খেলেছে আট ম্যাচ। শুভ্রদীপ্তর গ্রুপে সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে রানারআপ খিলগাঁও সরকারি স্কুলের সোহেল হাওলাদার ও তৃতীয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের আকিব জাওয়াদ। ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চতুর্থ থেকে সপ্তম হয়েছে ওয়াহিদুল আলম, নেপালের প্রজাপতি রাজ, ফাতি রহমান ও হাবিবুল রহমান।বালকদের প্লে থেকে পঞ্চম শ্রেণী ‘বি’ গ্রুপে মৌলভীবাজারের লিলি চিলড্রেন একাডেমির জামিম আল হামিদ রানারআপ হয়েছে। ৫ পয়েন্ট করে নিয়ে এই গ্রুপে তৃতীয় থেকে পঞ্চম যথাক্রমে নোভা তাশা, প্রত্যয় চৌধুরী ও রিফাতুল ইসলাম।ছাত্রীদের গ্রুপ ৬ পয়েন্ট নিয়ে নারায়ণগঞ্জের ফাতেমা-তুজ-জোহরা রানারআপ হয়েছে। ৫ পয়েন্ট করে নিয়ে তৃতীয় থেকে ষষ্ঠ মালিহা শারলিন, তিয়াসা ঠাকুর, তাসমিন রহমান ও নুসরাত জাহান।