স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবলে গতকাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল, এ কে ইন্টারন্যাশনাল স্কুল, সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয় ও সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয় জিতেছে। রেসিডেন্সিয়াল ২-১ গোলে ভাষানটেক উচ্চবিদ্যালয়কে, এ কে ইন্টারন্যাশনাল ৬-১ গোলে হাসনাবাদ কামুচান শাহ উচ্চবিদ্যালয়কে, সিদ্ধেশ্বরী ৫-০ গোলে মতিঝিল মডেল হাইস্কুলকে এবং সেন্ট গ্রেগরি ওয়ারি উচ্চবিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়েছে।