স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ইসলামী ব্যাংক স্কুল ফুটবলে নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠেছে মিরপুর উদয়ন স্কুল ও ঢাকা রেসিডেনসিয়াল। কাল সরকারি বাঙলা কলেজে ‘এইচ’ গ্রুপের ফাইনালে মিরপুর উদয়ন স্কুল ৬-০ গোলে হারিয়েছে ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজকে। আবাহনী মাঠে ‘সি’ গ্রুপের ফাইনালে রেসিডেনসিয়াল টাইব্রেকারে (৫-৪) হারিয়েছে ঢাকা গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলকে।