স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল ফুটবলে ঢাকা মহানগর অঞ্চলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল, দোলাইরপাড় উচ্চবিদ্যালয়, নাহার ইন্টারন্যাশনাল স্কুল ও রাজধানী উচ্চবিদ্যালয় সেমিফাইনালে উঠেছে। তিন ম্যাচেই জিতে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল। দুই ম্যাচ জিতে রানার্সআপ দোলাইরপাড় উচ্চবিদ্যালয়। দুই জয়, এক ড্রয়ে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন নাহার ইন্টারন্যাশনাল স্কুল, দুই ম্যাচ জিতে রাজধানী উচ্চবিদ্যালয় রানার্সআপ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ঢাকা রেসিডেনসিয়ালের প্রতিপক্ষ রাজধানী উচ্চবিদ্যালয়। দ্বিতীয় সেমিফাইনালে নাহার ইন্টারন্যাশনাল খেলবে দোলাইরপাড়ের বিপক্ষে।