স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব। সাতটি বিভাগ এবং ঢাকা মহানগরের চ্যাম্পিয়ন-রানার্সআপ ১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে এ পর্বে। গ্রুপ চ্যাম্পিয়ন চার দলকে নিয়ে হবে সেমিফাইনাল। চ্যাম্পিয়ন স্কুল ১০ লাখ ও রানার্সআপ পাবে পাঁচ লাখ টাকা পুরস্কার। চূড়ান্ত পর্বের ২৭টি ম্যাচের সেরা খেলোয়াড়দের দেওয়া হবে ইতালিয়ান কোম্পানি লোটোর এক জোড়া করে বুট। কাল ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন স্কুল ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম।