স্কুল ফুটবলের ফাইনাল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের মহানগর স্কুল ফুটবলের ফাইনালে উঠেছে ভিকারুননিসা নূন স্কুল ও আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে স্যার জন উইলসন স্কুলকে ৩-০ গোলে হারিয়েছে ভিকারুননিসা নূন স্কুল। অন্য সেমিফাইনালে সুমির গোলে আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয় হারিয়েছে বিআইটিকে। আজ ফাইনাল হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।