স্কুল বালকের ৪৯৮ রান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিং-প্রতিভাপ্রসবা মুম্বাই হয়তো জন্ম দিতে যাচ্ছে আরেক তারকা ব্যাটসম্যানের। মুম্বাইয়ের রিজভি স্প্রিংফিল্ড স্কুলের ছাত্র আরমান জাফর খেলেছে ৪৯৮ রানের এক ইনিংস। স্কুল ক্রিকেটের ইতিহাসেই এটি ব্যক্তিগত সর্বোচ্চ রান। ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরের ভাতিজা আরমানের ৪৯০ বলে ৪৯৮ রানের এই ইনিংসে বাউন্ডারি ছিল ৭৭টি। এই ইনিংসে চড়ে জাইলস শিল্ড লিগে দাদর রাজা শিবাজি স্কুলের বিপক্ষে তার স্কুল ৮ উইকেটে ৮০০ রান তুলে ঘোষণা করেছে প্রথম ইনিংস। ওয়েবসাইট।