স্কুল বাশাআপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে জাতীয় স্কুল বাশাআপ (বাংলাদেশ শারীরিক আত্মরক্ষামূলক পদ্ধতি) প্রতিযোগিতা। বালক ও বালিকা দুই বিভাগে অংশ নিচ্ছে ২১টি স্কুলের ১০৫ জন খেলোয়াড়। ফাইনাল ৫ অক্টোবর। কাল এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাশাআপ অ্যাসোসিয়েশন।