স্কুল ভলিবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরিয়েন্ট ব্রেড ঢাকা মহানগর স্কুল ভলিবলের বালক বিভাগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বারিধারা রাজউক। নয় বছর পর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল। মিরপুর ইনডোরে কাল বালক বিভাগের ফাইনালে বারিধারা রাজউক ২-০ সেটে স্কলাস্টিকাকে, বালিকা বিভাগে গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল একই ব্যবধানে হারিয়েছে বিআইটিকে।
আন্তজেলা ভলিবল: ওয়ালটন আন্তজেলা ভলিবলের আঞ্চলিক পর্ব জয়ে শুরু করেছে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, হবিগঞ্জ ও সুনামগঞ্জ