স্কুল ভলিবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথ ব্রিজ স্কুল ভলিবলের বালক বিভাগের সেমিফাইনালে উঠেছে সাউথ ব্রিজ ধানমন্ডি শাখা স্কুল ও বারিধারা রাজউক স্কুল। বালিকা বিভাগের শেষ চার নিশ্চিত করেছে ভিকারুন নিসা নূন স্কুল, স্কলাস্টিকা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল ও অস্ট্রেলিয়ান স্কুল। পল্টন ভলিবল স্টেডিয়ামে বালক বিভাগের খেলায় জিতেছে সেন্ট যোশেফ, বিআইএস, বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট ও বিআইটি স্কুল। বালিকা বিভাগে জিতেছে বিআইটি, সাউথ ব্রিজ উত্তরা শাখা, অস্ট্রেলিয়ান স্কুল, বিআইটি।