স্কুল ভলিবল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে কাল শুরু হয়েছে ওরিয়েন্ট ব্রেড স্কুল ভলিবল। উদ্বোধনী দিনে বালক বিভাগে জিতেছে স্কলাস্টিকা, বারিধারা রাজউক, বাড্ডা আলাতুনেচ্ছা, বিআইটি, সাউথব্রিজ ও নবাব হাবিবুল্লাহ স্কুল। বালিকা বিভাগে জিতেছে বিআইটি, সানিডেল, ভিকারুননিসা নূন, গ্রিন হেরাল্ড, স্কলাস্টিকা ও অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল।