স্কুল ভলিবলে উত্সবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের একপাশে আড্ডায় মেতে উঠেছে আনিকা, ফাইজা, ইরাম, তাসফিয়ারা। গ্রিন হেরাল্ডের এই ছাত্রীদের দেখে বোঝার উপায় নেই, একটু আগে স্কুল ভলিবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা হেরেছে! প্রাণোচ্ছল এই মেয়েদের দেখেই বোঝা যাচ্ছিল, দারুণ উপভোগ করছে তারা টুর্নামেন্টটি।গ্রিন হেরাল্ড, সাউথ ব্রিজ, স্কলাস্টিকা, ভিকারুননিসা নূন স্কুলের খেলোয়াড়দের পদচারণে কাল সারা দিনই মুখর ছিল পল্টন ভলিবল স্টেডিয়াম। কাল প্রথম দিনে বালক বিভাগে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বারিধারা রাজউক স্কুল, যাত্রাবাড়ী বিদ্যুত্ উন্নয়ন বোর্ড স্কুল ও স্কলাস্টিকা। মেয়েদের বিভাগে জয়ে শুরু ভিকারুননিসা নূন, বিআইটি, স্কলাস্টিকা ও অস্ট্রেলিয়ান স্কুলের। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় বালক বিভাগে ১২টি ও বালিকা বিভাগে ১০টি স্কুল অংশ নিচ্ছে। কাল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।