স্কুল রাগবিতে সেরা সেন্ট গ্রেগরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অষ্টম স্কুল সেভেন-এ-সাইড রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজমাঠে কাল ফাইনালে সেন্ট গ্রেগরি স্কুল ৩০-০ পয়েন্টে হারিয়েছে শহীদ নবী উচ্চবিদ্যালয়কে। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের বিপু। তিন দিনের এই প্রতিযোগিতায় চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় সেন্ট গ্রেগরি স্কুল, ইসলামী আদর্শ উচ্চবিদ্যালয়, আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চবিদ্যালয়, শহীদ নবী উচ্চবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল, সানসাইন প্রি-ক্যাডেট হাইস্কুল, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ, হাজী আকন্দ আলী হাইস্কুল, বেরাইদ মুসলিম হাইস্কুল, আহমদবাগ আদর্শ উচ্চবিদ্যালয় ও মৈনারটেক উচ্চবিদ্যালয়। চার গ্রুপ চ্যাম্পিয়ন খেলেছে সেমিফাইনালে। কাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা খায়ের।